আরও দেখুন
বুধবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, তবে মার্কেটের ওপর এগুলোর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা কম; কারণ ট্রেডাররা বর্তমানে যেকোনো অজুহাতেই মার্কিন ডলারের ক্রয় অব্যাহত রেখেছে। আজ জার্মানি, যুক্তরাজ্য, ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রে সার্ভিস ও ম্যানুফাকচারিং খাতের বিজনেস অ্যাক্টিভিটি সংক্রান্ত সূচকের (PMI) সেপ্টেম্বর মাসের প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে। পূর্বাভাস ও প্রকৃত ফলাফল মধ্যে পার্থক্য থাকলে ইউরোপ ও যুক্তরাজ্যের পিএমআই প্রতিবেদনের প্রভাবে মার্কেটে সামান্য প্রতিক্রিয়া দেখা যেতে পারে; পূর্বাভাস ও প্রকৃত ফলাফল ব্যবধানের মাত্রা যত বেশি হবে, মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়াও তত জোরালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পিএমআই প্রতিবেদন ট্রেডারদের খুব একটা মনোযোগ আকর্ষণ করবে না বলেই মনে হচ্ছে।
বুধবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের গভর্নর মাইকেল বার এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেনের বক্তব্য নির্ধারিত রয়েছে। তবে ফেডারেল রিজার্ভ গত সপ্তাহেই সর্বসম্মতিক্রমে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ডট-প্লট থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ফেডের অধিকাংশ সদস্যই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার সুদের হার বৃদ্ধির প্রত্যাশা করছেন—অর্থাৎ ফেডারেল রিজার্ভের অবস্থান বেশ স্পষ্ট। একইভাবে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও আর্থিক নীতিমালা কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। তা সত্ত্বেও, বর্তমান পরিস্থিতিতে এসব তথ্যের খুব একটা গুরুত্ব নেই, কারণ ট্রেডাররা এখন যেকোনো অজুহাতেই মার্কিন ডলার ক্রয় করছে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ নেতিবাচক রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না; হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ রয়েছে; ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের উপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে এবং দেশটির স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শীঘ্রই ইরানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে, যদিও তা কী হবে সে ব্যাপারে কেউ কিছু জানে না। আমরা এখনও স্বল্পমেয়াদে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমাধানের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের আবারও কারেকশনের প্রচেষ্টা পরিলক্ষিত হতে পারে। আজ ইউরো 1.1461–1.1474 এবং পাউন্ড 1.3319–1.3331 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত না থাকায় আবারও মার্কেটে স্বল্প মাত্রার ভোলাট্যালিটি বা অস্থিরতা বজায় থাকতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।